1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বগুড়ায় শিবগঞ্জে করতোয়া নদীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি জিন্নাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৯৭ দেখেছেন

মোঃ মেহেদী হাসান (স্টাফ রিপোর্টার) বগুড়া: বগুড়ায় সোমবার বিকালে প্রধান অতিথি ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। বগুড়ার শিবগঞ্জের কৃষ্ণপুর-আলোকদিয়া গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া করতোয়া নদীতে গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহত্তম পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষ্ণপুর হতে চন্ডিহারা ভায়া আলোকদিয়ার রাস্তার ৫৬০ মিঃ চেইনেজে করতোয়া নদীর উপর ৯৬ মিটার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে আট কোটি টাকা। এ কাজের তদারকি করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
কাজের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথি ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকারের মূল নীতি গ্রাম হবে উন্নতি। এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে, এখন গ্রামের রাস্তা-ঘাট পাকাকরণ করা হয়েছে এবং শিবগঞ্জ উপজেলার যে সব গ্রামের কাঁচা রাস্তা রয়েছে আগামী সময়ে সকল রাস্তায় পাকাকরণ করা হবে ইনশাল্লাহ। আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। আজ এই ব্রীজটি উদ্বোধন করা হলো। এর সুফল আপনারা অবশ্যই পাবেন। এখানকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারবেন বলে তিনি আশা করেন।

রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, বগুড়া জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিব, সাংগঠনিক সম্পাদক শাহিনূর ইসলাম মাস্টার, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা, বগুড়া জেলা ছাত্র সমাজের সদস্য আব্দুর রহমান, রায়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, জাপা নেতা মুকুল হোসেন, শাহ আলম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় ঐ এলাকার পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.