বুধবার আওয়ামী লীগের মিছিল ও মিছিল পূর্ববর্তী সময় বসুন্ধরা সিটি মার্কেটের সামনে, পান্থপথের মোড়,গ্রীন রোড, কাওরানবাজার, ফার্মগেট মোড় সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ মিছিল করার পূর্বমুহুর্তে স্থানীয় বিএনপি জামাত ও ফুটপাথের দোকানদাররা মিলে তাদের ধাওয়া দিয়ে অনেককে ধরে মারধর করে পুলিশের কাছে সর্পদ করে।
দেখা যায় আজ বসুন্ধরা সিটি মার্কেট, পান্থপথ এলাকা কাওরান বাজার এলাকা, ফার্মগেট এলাকা, ফার্মগেট সিনেমা হলের সামনে এবং সংসদ ভবন সংশ্লিষ্ট কিছু এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিল করার প্রস্তুতি নেয়,ছিন্ন বিচ্ছিন্নভাবে দুই থেকে তিন হাজার আওয়ামী লীগের কর্মীদের দেখা যায়। হঠাৎ এরকম জটিকা মিছিলের প্রস্ততিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরলে স্থানীয় বিএনপি-জামাত ও ফুটপাতের হকারদের সাথে নিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে ফার্মগেট মার্কেটের সামনে সেনাবাহিনী অবস্থান গ্রহন করে।