1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

জাল টাকা সহ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

৫ লাখ টাকার জাল টাকা সহ মো:আব্দুল্লাহ ওয়ফে নয়নকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার নয়ন বঙ্গবাসী এলাকার বাসিন্দা মো: মোতালেব হোসেনের ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল নাসান রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়ন একজন জাল টাকার ব্যবসায়ী। গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবাসী রোড নং – ১৯ এর একটি বাড়িতে অভিযান চালায়। এসময় নয়নের শয়ন কক্ষ থেকে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নয়ন স্বীকার করে যে, সে দীর্ঘ দিন ধরে খুলনা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় নয়নের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.