1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

চার বছর ধরে একই অফিসে রেজাউল করিম, ভুক্তভোগীদের অভিযোগ– টাকা ছাড়া স্বাক্ষর হয় না

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা রেজাউল করিম, নায়েবসহ কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে শক্তিশালী দালাল চক্র গড়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীসহ অনেকে অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী সরকারি ফি জমা দিয়েও ভূমি সংক্রান্ত কাজে হয়রানির শিকার হতে হয়। ফাইল বিভিন্ন অজুহাতে ঝুলিয়ে রাখা হয় মাসের পর মাস। বাধ্য হয়ে সাধারণ মানুষ দালালদের শরণাপন্ন হন। এসব দালাল অতিরিক্ত অর্থ নিয়ে দ্রুত নামজারি, খতিয়ান সংশোধন, কাগজপত্র তৈরি করার আশ্বাস দেয়।
একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি খতিয়ান বা নামজারি করতে হলে সরকারি ফি’র চেয়ে তিন-চারগুণ বেশি টাকা দাবি করা হয়। টাকা না দিলে ফাইলের কাজ অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয়।”
স্থানীয়দের দাবি, দালাল সিন্ডিকেটের পেছনে ভূমি অফিসের কর্মকর্তাদের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। ফলে সরকারি সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এ চক্র। এতে সাধারণ মানুষ একদিকে ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে।
বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা রেজাউল করিমকে নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি চার বছর ধরে একই অফিসে দায়িত্বে রয়েছেন। এসময় তিনি ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি প্রকাশ্যেই বলেন, “সব ম্যানেজ করেই আছি। আপনি আমার নিউজ করে কি করবেন।”
ভুক্তভোগীদের অভিযোগ, রেজাউলের টেবিলে কোনো ফাইল গেলে টাকা ছাড়া সেই ফাইলে স্বাক্ষর মেলে না। এ কারণে সাধারণ মানুষ ন্যায্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে দালাল সিন্ডিকেট ভেঙে দেয়া এবং ভূমি অফিসে দুর্নীতি বন্ধের জন্য জরুরি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.