প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদে আধুনিক সভাকক্ষ ‘অর্কিড’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ‘অর্কিড’ সভাকক্ষের শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অর্নার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন। পরে ভট্ট পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের ‘ছায়াতল’ এর শুভ উদ্বোধন কররন। উপজেলা অডিটোরিয়াম রুমে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২৫ এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ রাশেদুল হাসান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিকুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মেডিকেল অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।