বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়ে তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতি সংস্থা ও জাতীয় লেখক ফোরামের কবি, সাহিত্যিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) তাঁর কার্যালয় ফুলেল শুভেচ্ছা জানাতে আসা কবি, সাহিত্যিক ও শিল্পী সকলেই কবি রেজাউদ্দিন স্যাটালিনের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর সততা ও দক্ষতায় প্রতিটি ধাপেই এগিয়ে এসেছেন। আরো সম্মানিত হোন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে নতুন নতুন অর্জনে সুশোভিত হোক তাঁর সাফল্যের ঝুলি।।
এসময়ে উপস্থিত ছিলেন, জাতীয় লেখক ফোরামের সভাপতি কবি ও সম্পাদক শাহীন রেজা, কবি, কথাসাহিত্যিক ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ, প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও প্রকাশক মোসলেহ উদ্দিন, কবি জহিরুল হক বিদ্যুৎ, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা, কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার, বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আমিনুল ইসলাম, কবি নাসরিন, মুক্তা পারভীন, শেফালি হোসেনসহ আরো অনেকেই। এসময়ে নতুন মহাপরিচালকের কাছে তাঁরা কবিদের জন্য কাব্যকলা ভবনের স্থাপনের দাবি জানান।
এসময়ে নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বিষয়টি বিবেচনার রাখার পাশাপাশি বলেন, ‘শিল্পকলা একাডেমি গণমানুষের তথা শিল্প-সংস্কৃতির স্থান। অনেক চাওয়া-পাওয়া আছে শিল্পকলার কাছে যা গত ১৫-১৬ বছরে হয়নি। আমরা তা চাই না, সেরকম কিছু হোক। শিল্পকলা গণমানুষের অধিকার আছে সে অধিকার যতটুকু পারি পূরণ করব।সেক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে শিল্পকলা একাডেমি মহাপরিচালক ছাড়াই চলছিল, যার কারণে একাডেমির অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। শিল্প সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মনে করেন, অবশেষে যোগ্য ও অভিজ্ঞ অভিভাবক পেলো শিল্পকলা একাডেমি। তারুণ্যের কবি রেজাউদ্দিন স্যাটালিনকে মহাপরিচালক নিয়োগ দেওয়ার ফলে একটি শক্তিশালী নেতৃত্ব তৈরি হলো। তাঁরা মনে করেন, দলমতের ঊর্ধ্বে তিনি একজন কবি, আর কবি গণমানুষের হয়, সেক্ষেত্রে আশা তাঁর সততা, যোগ্যতা ও অভিজ্ঞতায় একাডেমির কাজকর্মকে গতিশীল করবে এবং সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
কবি রেজাউদ্দিন স্টালিন আট বছর বয়সে তার প্রথম কবিতা শপথ ১৯৭০ সালে শতদল পত্রিকায় প্রকাশিত হয়। তার লেখনীতে সবসময় মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অন্যায়ের প্রতি প্রতিবাদ এবং সৌন্দর্যকে ভিন্নমাত্রায় প্রকাশ করার এক অনন্যতা লক্ষণীয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন এবং পরবর্তীতে সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইনস্টিটিউটে। রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। তিনি কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
তিনি ২০২২ সালের ইউক্রেনের নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ লাভ করেছেন। এই পুরস্কারটি ইউক্রেন লেখক ইউনিয়ন ও চেরেনোভিস ক্লাব যৌথভাবে প্রদান করে থাকে।
রেজাউদ্দিন স্টালিন এর আগে নজরুল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।