1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কয়রায় নদী থেকে প্রতিনিয়ত বালু উওলন জনমনে ক্ষোভ, প্রশাসনের নীরবতা

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনার কয়রার কপোতাক্ষ, শাকবাড়িয়া ও খোলপেটুয়া নদীজুড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবশালী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সিন্ডিকেট গড়ে নদীর ভাঙনকবলিত এলাকা থেকে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলছেন। এভাবে তারা কোটি টাকার মালিক হয়ে গেছেন।

চাঁদপুরের ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খানের মতোই কয়রাতেও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন স্থানীয়রা। তারা প্রশ্ন তুলছেন, কেনো এসব প্রভাবশালী ব্যক্তি আইন ও প্রশাসনের বাইরে থাকবেন? কেনো তারা সরকারের কোষাগারে রয়্যালটি জমা দেবেন না?

স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, নদী থেকে লাগাতার বালু তোলার ফলে কয়রার নদীগুলো ভাঙনের মুখে পড়ছে, জীববৈচিত্র্য ও নৌচলাচল ব্যাহত হচ্ছে। তারা দ্রুত আদালতে রিট করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায় কয়েকটা ড্রেজার দিয়ে রাতে ও দিনে বিপুল পরিমাণে বালু উঠানো হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী, প্রমাণ মিললে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য রয়্যালটি পরিশোধ বাধ্যতামূলক। নতুবা দায়ী ব্যক্তিদের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

স্থানীয়রা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্ত, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.