মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন সোমবার (২২ সেপ্টেম্বর) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মোহাম্মদীয়া শ্রীনাথপুর মাদ্রাসা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা, শ্রেণিকক্ষ ও অবকাঠামোগত উন্নয়ন পরিস্থিতি ঘুরে দেখেন। জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,সিতাংশু কর্মকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।