ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির গোশত বিক্রির দায়ে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত।
গত শনিবার রাত সাড়ে আটটায় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রীজের নিচে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সময় মরা মুরগির গোশত বিক্রির অভিযোগে উপজেলার হদ্দের ভিটা গ্রামের ইউনুস আলীর ছেলে হারুন অর রশিদ (৩৪) ও কোনাবাড়ী গ্রামের শহীদ উল্লাহর ছেলে আবু রায়হান (১৮) কে পৃথক দুটি মামলায় বিশ হাজার জরিমানা ও আদায় করা হয়।