কুমিল্লায় দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর পারফরম্যান্স অ্যানালাইসিস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লা ফান টাউন অডিটোরিয়ামে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ জোনের আওতাধীন শাখাসমূহের ম্যানেজার ও হিসাব কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিজ এনজিওর নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মঞ্জরুল ইসলাম। বক্তব্য রাখেন, কুমিল্লা-১ এর জোনাল ম্যানেজার মো. কামরুজ্জামান, কুমিল্লা-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আফসার আলী।
এসময় উপস্থিত ছিলেন- কমপ্লায়েন্স অফিসার অনুপ চন্দ্র সরকার, রিপন চন্দ্র রায়, সাব-জোনাল ম্যানেজার সৈয়দ রায়হান আলী, মো. খাদেমুল ইসলাম, মো. সোহেল রানা, সমীর কুমার কুন্ডু, সফিল মিয়া প্রমূখ।