1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

দিনাজপুরে জমি দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীকে মারধরের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সোনাপুকুর গ্রামে জমি জবরদখল ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় মোছাঃ বিউটি নামে এক নারী প্রতিপক্ষের বিরুদ্ধে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেনগত  শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ নুর আলম, আব্দুল হক, আব্দুল রউফসহ প্রায় ৯ জন বিবাদী ৩০-৪০ জন ভাড়াটে লোক নিয়ে তার দখলীয় জমির গাছপালা কেটে ফেলে। এসময় বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা ও হাসুয়া নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা তাদের বাড়িতে প্রবেশ করে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে গরু ফেরত চাইতে গেলে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। বর্তমানে বিবাদীরা বাড়ির আশপাশে অবস্থান নিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় আনারুল, তানজিরুল ও ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী মোছাঃ বিউটি বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.