গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪২/৪-এস হতে ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর চৈনগর ক্যাম্পের কর্তব্যরত বিএসএফ সদস্য কর্তৃক ০২ জন (০১ জন পুরুষ এবং ০১ জন মহিলা) নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তর হতে বিএসএফ কর্তৃক পুশ ইনকৃত ০২ জন নাগরিককে আটক করতে সক্ষম হয়।
১/ মোঃ জাকারিয়া (১৯), পিতা-মোঃ জাকির হোসেন, গ্রাম-শ্রীরামপুর, ডাক-বহের গুরুগ্রাম, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা।
২/মোছাঃ জেসমিন (৩৭), স্বামী-মোঃ জাকির হোসেন, গ্রাম-শ্রীরামপুর, ডাক-বহের গুরুগ্রাম, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা।
বিজিবি আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় তারা কাজের সন্ধানে ইতিপূর্বে (০১ বছর ০৬ মাস) দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতের মহারাষ্ট্রে গমন করেছিল। আনুমানিক ০৭-০৮ দিন পূর্বে মহারাষ্ট্র পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সীমান্ত এলাকায় নিয়ে আসে।
বিজিবি আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র এবং অন্যান্য নথিপত্র যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিক হওয়ায় তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফকিরগঞ্জ । উল্লেখ্য, বর্ণিত ঘটনার প্রতিবাদে বিজিবি’র পক্ষ হতে পতাকা বৈঠক এর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করেছে।