1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আমরা কেউ নিরাপদ নই, নগর বিএনপির ক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্ধেগ প্রকাশ করে দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি।  সকাল ১১ টার সময় সভাপতি এ্যাড: শফিকুল আলম মনার নেতৃত্বে দলের শীর্ষ নেতারা রুপসার আইচগাতীতে অবস্থিত বাবুর বাড়ি পরিদর্শন করেন। এসময় তারা হামলার বিস্তারিত খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। শফিকুল মনা সাংবাদিকদের বলেন, আমরা আতংকিত। সাধারণ মানুষ ইতিমধ্যে ৫ আগষ্টের পর থেকে প্রায় ৫০ টি হত্যাকান্ডের শিকার হয়েছে। আমরা মনে করি, অবিলম্বে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা দরকার। যদি তা না হয়, তাহলে রাজনীতিতে জড়িত কোন মানুষই আতংকের বাহিরে থাকবে না। বাড়ি থেকে বের হলে বাড়ি ফিরে আসবে কিনা তা নিয়ে সবার পরিবার চিহ্নিত। শফিকুল আলম মনা আরো বলেন, আবু হোসেন বাবু একদিনে গড়ে ওঠেনি। দিনের পর দিন আন্দোলন সংগ্রামের ফসল আবু হোসেন বাবু। আজকে একজন অসুস্থ মানুষের বাড়িতে হামলা হতে পারছে,বিভিন্ন বিষয় করতে পারছে। আমাদের কাছে সত্যি এটি একটি প্রশ্ন, কেন এমটা হচ্ছে? আমরা চাই, অবিলম্বে এটি তদন্ত করা হোক এবং যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হোক। এটাই আমাদের প্রত্যাশা। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক বেগম রেহানা ঈসা, সোনাডাঙ্গা থানা বিএনপি সভাপতি হাফিজুর রহমান, দৌলতপুর থানা বিএনপি সভাপতি মুর্শিদ কামাল, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ। প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১০ টার দিকে ৮ টি মোটরসাইকেল করে দুর্বৃত্তরা এসে বাবুর বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ ও তিন রাউন্ড ফাকা গুলি চালায়। এসময় পরিবারের সদস্যরা ভেতরে অবস্থান করছিলেন স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.