1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই দোয়া মাহফিলে ক্লাব সদস্যরা ছাড়াও প্রতিবেশিরা অংশগ্রহন করেন। মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান অংশ নেন। মিলাদ মাহফিল শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, এশাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক খবর সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, বাসস জেলা প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আহসান কবীর ও প্রয়াত পরিবারের সদস্য বায়োজিদসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবির প্রতিনিধি আমিনুর রহমান টুকু কিছুদিন আগে ইন্তেকাল কেরেন। এর আগে সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্ট পত্রিকার এম এ আনসারী, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানী পত্রিকার তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমানসহ একাধিক সদস্য মারা যান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.