1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কক্সবাজার ডুলহাজারায় অপহৃত নারী উদ্ধার, অস্ত্রসহ-১ যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের ডুলহাজারায় অপহরণের শিকার এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ অভিযুক্ত এক যুবককে আটক করা হয়।
গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি ঘরে অপহৃত নারীকে আটকে রাখা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর চকরিয়া থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে এবং অস্ত্রসহ অভিযুক্ত রমজান আলী (৩৫) কে আটক করে। তবে এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার অভিযানে অপহৃত নারীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক রমজান আলীর বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলার প্রস্তুতি চলছে। পলাতক দুই সহযোগীকে ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.