1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক 

শোক সংবাদঃ কাজী শুভ্র আর আমাদের মাঝে নেই

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৮১ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া নিবাসী কাজী আবদুল মোতালেব মাস্টারের বড় ছেলে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে কর্মরত কাজী মুরাদ ইসলাম শুভ্র হৃদ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৭ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ – রাজিউন।
তার মৃত্যুতে মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ ছত্তার খান,বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাইনুল আহসান সবুজ, চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ সরদার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহসীন উদ্দিন খান, মুলাদী উপজেলা সমিতি ঢাকার সভাপতি ড, হারুন – অর রশীদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, সভাপতি মোঃ রেজাউল করিম, কার্যকরী সভাপতি অধ্যাপক এস এম আলী আযম, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, মুলাদী কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ বাবুল আকতার, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশ থাকে যে কাজী শুভ্র গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিকষার্থী ও একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তিনি একজব এক্স ক্যাডেট।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.