1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়ায় যৌথ অভিযানে বিপুল মাদক উদ্ধার, দুইজন গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়ায় সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সদর থানার চক সূত্রাপুর হরিজন কলোনীর কালি মন্দির সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জানে আলম সাদিফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ডিবি ওসি ইকবাল বাহার, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এবং সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম।

অভিযানকালে ১৬০ বোতল কেরু মদ, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন এবং নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শ্রী হরিজন (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন,শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর
(উভয়ের ঠিকানা: চক সূত্রাপুর হরিজন কলোনি, সদর থানা, বগুড়া) পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.