1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পতনঊষারে আশেকানে ফুলতলী পরিষদের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়নের আশেকানে ফুলতলী পরিষদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত (১৪ সেপ্টেম্বর) রবিবার ২০২৫ খ্রী.বাদ মাগরিব ২ নং পতনঊষা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সংগঠনের উপদেষ্টা আলেকুর রহমান চৌধুরী, জুয়েল আহমদ চৌধুরী ও বজলুর রহমান চৌধুরী রুবেল এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি হাফেজ রাশেদ তালুকদার ও সাধারন সম্পাদক আব্দুল আহাদ জবলুর যৌথ পরিচালনায় আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয় ।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,পতনঊষা ইউনিয়ন পরিষদের জন নন্দিত চেয়ারম্যান অলি আহমেদ খান । প্রধান অতিথি হিসেবে কোরআন ও হাদীস থেকে তত্ত্ববহুল আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী,রবিরবাজার।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন,ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি ও হযরত শাহ নূর রহ:হাফিজিয়া মাদরাসা মৌলভীবাজারের পরিচালক হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান,মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এনামুল হক চৌধুরী তাওহীদ, ৭ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হান্নান, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, আব্দুল করিম, মহেশপুর দাখিল মাদ্রাসার সুপার,মুফতি শাহ্ ফয়সাল আহমদ, আবুল ফজল চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নাদির হোসেন, পতনঊষার মাদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাস্টার এমদাদুর রহমান বখ্শ, কমলগঞ্জ পৌর তালামিযের সভাপতি তাওহীদ আহমদ,পূর্ব মহেশপুর জামে মসজিদের সেক্রেটারী তমিজউদ্দিন, দৈনিক ঘোষণা প্রত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শায়েক আহমদ, শ্রীমঙ্গল উপজেলা তালামিযের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওঃ আজমল হোসেন, নারায়নক্ষেত্র জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আলমগীর হোসাইন এমদাদ,পতনঊষার বাজারের ব্যবসায়ী ডাঃ মতিউর রহমান শাকের, পূর্ব মহেশপুর জামে মসজিদের ইমাম মাওঃ সিরাজুল ইসলাম কুতুব, মহেশপুর জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল খালিক, নয়াবাজারের ব্যবসায়ী মাওঃ ডাঃ আব্দুল মনাফ,পশ্চিম রসুলপুর জামে মসজিদের ইমাম হাফেজ মুহিবুর ইসলাম,পশ্চিম শ্রীসূর্য শাহজালাল মসজিদের ইমাম মাওঃ মুজিবুর রহমান, ধুপাটিলা টিকরপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ শিহাব উদ্দিন সাঈফি,নয়াগাঁও জামে মসজিদের ইমাম মাওঃ নুরুল ইসলাম, গোবিন্দপুর জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ হুসাইন আহমদ, রাহিম ইসলাম রাশেদ আহমদ, হাজ্বী আলাউদ্দিন, টিকাদার আব্দুস সত্তার, সফর মিয়া, মজিদ মিয়া,কলম মিয়া,

সংগঠনের অন্যান্ন দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ- সভাপতি আকিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সামিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাঃ আব্দুল হামিদ,প্রচার সম্পাদক মাহবুব আল হুসাইন,আকিব আহমদ,রেদোয়ান আহমেদ,সাদি আহমদ, রাজিব আহমদ,ইয়াসিন আহমদ, নাদিম তালুকদার,আরিফ আহমদ সামাদ,একরামুল ইসলাম,কামরুল ইসলাম, ইসাসিন আহমদ,
রেজাউল ইসলাম সাইফুর রহমান, শুভ আহমদ সহ বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক/ সদস্য সচিবগন ।

আশেকানে ফুলতলী পরিষদ ২০১৭ সালে প্রতিষ্টিত হয় । প্রতিষ্টাকাল থেকে সংগঠনের প্রতিষ্টাতা আতিফ চৌধুরী কানাডা প্রবাসী, সংগঠনের পৃষ্ঠপোষক হাঃ শরিফুর রহমান কাওছার কুয়েত প্রবাসী ও সাবেক সভাপতি আতাউর রহমান ফাহিম সহ্ সংগঠনের উপদেষ্টা, সম্মানিত সদস্য, দাতা সদস্য সহ সকলের সুপরামর্শ ও আর্থিক অনুদানে সংগঠনের কার্যক্রম ধারাবাহিক চলমান আছে ।
উল্লেখ্য যে, আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.