গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া বায়তুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ১২ রবিউল আউয়াল-বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস উদযাপন উপলক্ষেগত শুক্রবার দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা ও বিশেষ দু’আর মাধ্যমে ঐতিহাসিক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর নামে পরিচিত মরহুম শামছুল হকের নামে প্রতিষ্ঠিত “মাওলানা শামছুল হক (রহ.) ফাউন্ডেশন” এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজিন করা হয়। এই বরকতময় অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও হিফজখানার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেয়েদের উপস্থিতি ছিল খুবই সন্তোষজনক। সকাল নয়টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।বাদ আসর বিশেষ দুআ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। বিজয়ী প্রতিযোগীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। রাসুলুল্লাহ (সা.) এর জীবন ও আদর্শের উপর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেন আলহাজ্ব মাওলানা নেছার আহমদ , খতীব, চৌরাস্তা মৌলভীবাজার জামে মসজিদ, মনোহরদী, নরসিংদী। আরও বয়ান রাখেন আলহাজ্ব মাওলানা মনিরুজ্জামান পিরোজপুরী, উপাধ্যক্ষ, দারুস্ সুন্নাত কামিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ। দুআ ও মোনাজাত পরিচালনা করেন ড.হুসাইন মাহমুদ ফারুক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। বরকতময় এ অনুষ্ঠান মুসলিম নারী- পুরুষ ও এলাকার আলেম-উলামাগণ অংশগ্রহণ করেন।