1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বরিশালের চন্দ্রমোহন ইউনিয়নের টিসিবি আবেদনে স্বামী দুর্নীতি মামলার আসামি ও ইউপি সদস্য শশুর ওএমএস ডিলার

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ দেখেছেন

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শাহ আলম চুন্নুর স্ত্রী মোসা: হাসিনা বেগম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ( টিসিবি)এর ডিলার শীপ পেতে একটি আবেদন করেছে। আবেদনে তার প্রতিষ্ঠানের নাম মেসার্স সিকদার ট্রেডার্স। টিসিবির সদর দপ্তর তার দপ্তরের স্মারক নং ২৬. ০৫.০০০০.০২৩.১১.০০২.২৫-৮৩৫ তাং ০৩.০৮.২০২৫ খ্রিষ্টাব্দ। প্রেরিত ওই পত্রে মোসা: হাসিনা বেগমের নামের থাকা মেসার্স সিকদার ট্রেডার্স এর নাম ১০ নং ক্রমিক রয়েছে ।

ঘটনা অনুসন্ধানে জানা যায়- সিকদার ট্রেডার্স এর কথিত স্বত্বাধিকারী মোসা:হাসিনা বেগম একজন গৃহিণী। তার স্বামী মোঃ শাহ আলম চুন্নু বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য। তার স্বামীর বিরুদ্ধে ভিজিডি,ভিজিএফ,টিয়ার, কাবিখা সহ সরকারি খাদ্যপণ্য আত্মসাৎ-সহ চন্দ্র মোহন ইউনিয়নের ইউ জি পি পি প্রকল্পের শ্রমিক আবু সুফিয়ানের মৃত্যুর পর তার নামে থাকা অর্থ সোনালী ব্যাংক পিএলসি সাহেবের হাট শাখার হিসাব নং- ০৩৩১৯০১০১৫৪০৫ থেকে অবৈধভাবে উত্তোলনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দেয়া মামলা চলমান রয়েছে।

মামলা দুদুক তদন্ত নং-১২/২৪ তারিখ ১৮/৯/২০১৪ খ্রিস্টাব্দ। এছাড়া তার নামে সরকারি খাদ্যপণ্য ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংশ্লিষ্ট আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। নিজে ইউপি সদস্য থাকায় তার নামে কোন সরকারি ডিলার শীপ পাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকায়, তিনি তার পিতা মোঃ ইউনুস আলী শিকদার এর নামে ওএমএস ডিলারশীপ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। একই সাথে মেসার্স সিকদার ট্রেডার্স নামে তার স্ত্রী মোসা:হাসিনা বেগমের নামে টিসিবি ডিলারশীপ পেতে আবেদন করেছেন। একই পরিবারের এভাবে কৌশলে এতগুলো প্রতিষ্ঠানের নামে সরকারি ডিলারশীপ নেওয়ার কেন অবৈধ প্রচেষ্টা হবে? তারই প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে।

টিসিবি ডিলারশীপ পেতে মেসার্স শিকদার ট্রেডার্স এর নামে মোসা: হাসিনা বেগমের করা আবেদন সরকারি বিধি অনুযায়ী কতটা ন্যায় সঙ্গত হবে তার প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.