1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মুকসুদপুরে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর গণ সংযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মুকসুদপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে গণ সংযোগের অংশ হিসাবে কাশালিয়া ও মুকসুদপুর পৌর সভায় পৃথক পৃথক জন সভায় অংশ নেন।

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর শাখা বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর কাশালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সমাবেশ ও সন্ধায় মুকসুদপুর পৌর সভার সদর ঈদগাহ্ মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও ৬ নং ওয়ার্ড বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিকালে মুকসুদপুর সদর থেকে মটর শোভাযাত্রার মাধ্যমে কাশালিয়া পৌছালে, কাশালিয়া নতুন বাজার নামক স্থানে মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দীন মিয়ার শতশত কর্মী সমর্থকের সেলিমুজ্জামান সেলিমকে বাদযন্ত্র, ও ফুলেল মালা দিয়ে শ্লোগানে শ্লোগানে বরণ করে নেয়। পরে তিনি নতুন বাজার থেকে বিশাল কর্মী সমর্থক নিয়ে কাশালিয়া সমাবেশে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলিমুজ্জামান সেলিম বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ তারেক রহমান বিগত ফ্যাসিস্ট ও স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন ফাসিস্ট বিদায়ের পরেও সে ষড়যন্ত্র থেমেনি বন্ধুরা আমার, তিনি নিজেদের মাঝে সকল ভেদাভেদ ভূলে গিয়ে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে চলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সমাবেশে আগত নেতাকর্মীদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপ্যায়নের ব্যাবস্থা করা হয়।

কাশালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শেষে মুকসুদপুর পৌর বিএনপি ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি দল এদেশে ফ্যাসিজম কায়েম করে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল, যারা এদেশ থেকে পালিয়েগেছে তাদের আর ফিরে আসার কোন সম্ভাবনা নেই, স্বনির্ভর সুখি সম্মৃদ্ধ দেশ গড়তে আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে ধানের শিষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মুকসুদপুর পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুস্তম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাক এ কে আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সিনিয়র সহসভাপতি মোঃ সামচু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌর সভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সোহরাব হোসেন, আব্দুল আউয়াল ফকির, শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম পলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান, মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, সহ-সাংগঠনিক মিজান শেখ হোসেন, যুব বিষয়ক সম্পাদক সেন্টু শেখ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, যুগ্ন আহবায়ক মোস্তফা গাজী, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু, উপজেলা শ্রমিক দলের নেতা রাকিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্লা সহ ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রেস ক্লাব মুকসুদপুর এর সভাপতি আমজাদ হোসেন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.