মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল,ছাত্রশিবিরের মধ্যে বাগবিচন্ডা উত্তেজনাও ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতির ঘটনা ঘটে। তাতে করে উভয় পক্ষের ৮-৯ জন আহত হয়।ছাত্রদলের পক্ষে ইয়ামিন (২৫) উজ্জল হাওলাদার (২৫) মুবিন ঢালী (২০) মেজার (২০) ছাত্রশিবিরের পক্ষে, বাইজিত (২৫), জাহিদ হোসেন মান্না(২০) বাকির হোসেন (২৮) আব্দুল্লাহ ইসলাম (২০) বাংলাদেশ জামাতে ইসলাম মুলাদী উপজেলা আমির মাওলানা আবু সালেহ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন ছাত্রশিবিরের ছেলেরা নতুন ছাত্রদের ভর্তির বিষয়ে সাহায্য সহযোগিতা করতে গিয়েছিল, পৌরসভা জামাতে ইসলাম সেক্রেটারি কামাল হোসেন বলেন একই কথা বলেন নবীন ছাত্রদের সাহায্যে এগিয়ে ছাত্রশিবির এসেছিল। অপরদিকে কলেজ ছাত্রদলের সভাপতি এ রিফাত মল্লিক বলে ভিন্ন কথা ৯ তারিখ ডাকসুর নির্বাচনে ছাত্রশিবির প্যানেল জেতার পর থেকে মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবির আধিপত্য বিস্তারের লক্ষ্যে ছাত্রদল ও বিএনপি নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলে আসছিল। তার প্রতিবাদ করতে গেলে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে তাতে করে ছাত্রদলের চার পাঁচ জন ছাত্রদল নেতাকর্মী আহত হয়। তাদের মুলাদী স্বাস্থ্য হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অপরদিকে ছাত্রশিবিরের চারজন আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।