1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গাজীপুরে বিপসট ও বাউবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মধ্যে বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও বৃত্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বিপসট-এর আয়োজনে বুধবার (১০ সেপ্টেম্বর) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিঃ দাঃ) অধ্যাপক মো. আনিছুর রহমান এবং বিপসট-এর পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো.হাফিজুল ইসলাম খান বীর প্রতীক। এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সহযোগী অধ্যাপক ড. মো. আদনান আরিফ সালিম, যুগ্ম-পরিচালক ড. মো. শওকত আলী প্রমুখ। চুক্তি স্বাক্ষরকালে বাউবি উপাচার্য বলেন, “এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিপসট-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও প্রশিক্ষণার্থীরা সমানভাবে উপকৃত হবে।”

অন্যদিকে বিপসট-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মশিহুর রহমান এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন, এএফডব্লিউসি, পিএসসি ও লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন পিএসসি, এসি, জিএসও-১ (ট্রেনিং)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.