1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : দেবপ্রিয় ভট্টাচার্য।

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের উন্নয়নের যাত্রায় বর্তমানে সুশাসন, অথনীতি ও নীতিগত সংস্কার অত্যান্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনীতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্য (এসজিডি) অর্জনে যুগোপযোগী নীতি প্রনয়ণ জরুরি। আজ ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন আয়োজিত ” Bangladesh in Transition Governance, Economy and Policy Reforms ” শীর্ষক সেমিনারে কী- নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সংস্কারের জন্য প্রথমে চিন্তাগত দৃঢ়তা অর্জন করতে হবে, স্পষ্টভাবে সমস্যার জায়গা গুলো চিহ্নিত করেতে হবে এবং ধারনা গুলোকে বাস্তবায়নের পর্যায়ে নিতে হবে। এজন্য কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে নীতিগত সমন্বয়, বৈশ্বিক ও অভ্যন্তরীন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংস্কারের মুল উদ্দেশ্য পরিস্কাভাবে নির্ধারন করা জরুরি। কোন কোন স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটিও সুস্পষ্ট হতে হবে। তিনি আরো বলেন, টেকসই সংস্কারের জন্য গনতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিনিয়োগে গতি আনতে হবে এবং সংস্কারকে সার্বজনিন দৃষ্টি ভঙ্গিতে এগিয়ে নিতে হবে। সংস্কার কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়, এটি একটি সামগ্রীক প্রক্রিয়া। এজন্য সংস্কার জোটকে শক্তিশালী করতে প্রগতিশীল রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরোও বেগবান করতে হলে সুশাসন ও নীতিগত সংস্কারকে যুগোপযোগী করতে হবে। উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞান চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে এবং দেশের উন্নয়নে অগ্রযাত্রায় কার্যকর অবদান রাখতে সর্বদা সচেষ্ট রয়েছে। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান ড. কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শরাফাত আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ জোবায়ের হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক আইরিন আজহার উর্মি। সেমিনারে কী- নোট স্পিকার ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে সন্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী সেমিনারে উপস্থিত ছিলেন। এর আগে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্যে সাক্ষাত করেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। উপাচার্য তাকে স্বাগত জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. মোঃ আশিক উর রহমান, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন এর প্রধান ড. কাজী হুমায়ুন কবীর এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ ( সিপিডি) এর সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.