1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ধুনট, কালের পাড়া ইউনিয়নের সুলতান হাটা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসা  দুলাভাইয়ের ধর্ষণে শিকার শালীকা ষষ্ঠ শ্রেণির ছাএী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়া ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের সুলতান হাটা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসলে দুলাভাই  ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার দুলাভাই ঘরের ভেতর নিয়ে গলায় ছুরি ধরে একাধিকবার ধর্ষণ করে। এসময় ভুক্তভোগী ছাত্রীর বড় বোন চিকিৎসার কাজে শহরের ডাক্তারখানায় অবস্থান করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর বড় ভাই বাদি হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই ছাত্রীর দুলাভাইয়ের নাম ইউসুব আলী (২৫)। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। ওই ছাত্রী ১২ জুলাই দুপুরে সুলতানহাটা পেচেরপাড়া গ্রামে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এসময় স্কুলছাত্রীর বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরের ডাক্তারখানায় ছিলেন। ওই বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী স্কুলছাত্রীকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর ছাত্রীর গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে। এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ইউসুব আলী। স্কুলছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদি হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।  ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.