কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগদান করেছেন তাসনীম জাহান। তিনি গতকাল রবিবার কক্সবাজারে যোগদান করেন। এর আগে তিনি খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
তাসনীম জাহান চট্রগ্রাম জেলার বাঁশখালি থানা বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেচুরিয়া কুলিন পাড়ার সমাজসেবী মরহুম সিরাজুল কবিরের একমাত্র কন্যা।