1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মানিকগঞ্জ সিংগাইরে দেখা গেল চন্দ্রগ্রহণ, লাল আভায় মুগ্ধ স্থানীয়রা

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জ জেলার সিংগাইরে বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হলেন এলাকাবাসী। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টা ৩৮ মিনিটের দিকে রাতের আকাশে দেখা যায় চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদকে ঘিরে লালচে আভা চোখে পড়ে, যা স্থানীয়দের কাছে ছিল বিস্ময়কর ও রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।চন্দ্রগ্রহণ চলাকালে চাঁদের রঙ লাল হয়ে ওঠে, যাকে বৈজ্ঞানিকভাবে “ব্লাড মুন” বা বাংলায় “রক্তচাঁদ” বলা হয়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। সেই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদের উপর প্রতিফলিত হয় এবং এর ফলেই চাঁদ লালচে রঙ ধারণ করে।সিংগাইরের স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এমন দৃশ্য চোখে পড়ে না। তাই এলাকার অনেকেই রাতের আকাশ দেখতে ঘর থেকে বের হয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে “সিংগাইরের রক্তচাঁদ”-এর ছবি।
একজন তরুণ প্রত্যক্ষদর্শী জানান, “লাইভে এমন চাঁদ জীবনে প্রথম দেখলাম। মনে হচ্ছিল আকাশে যেন আগুনের গোলা ঝুলছে।”
চন্দ্রগ্রহণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান হলেও মানিকগঞ্জ সিংগাইরের আকাশে এর অনন্য সৌন্দর্য স্থানীয়দের মনে এক বিশেষ ছাপ ফেলেছে। তারা এটিকে জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.