1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়,ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

গত বৃহস্পতিবার ৪ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানের নানা বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। এসময় ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ে গিয়ে ২য় ঘন্টায় গণিত ক্লাস নিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম। এসময় নবম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ে ক্লাস নেন তিনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা, শিক্ষামূলক,ও তার নিজের লিখা গানিতিক সূত্রবলী বিষয় বক্তব্য রাখেন এবং গণিত বিষয় ক্লাস নেন।

এসময় উপস্থিত ছিলেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণ।

ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুইটি রানী বলেন, আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।

ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস বলেন, ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম বলেন, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয় ,বড়দেশ্বরী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.