ধুনট, এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে বিস্কুট খাওয়ানোর কথা বলে আদর করে নিজ ঘরে নিয়ে ৩ বছর বয়সের নাতিনকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৫৮) নামে এক কাঠমিন্ত্রির বিরুদ্ধে, এ মর্মে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
গত সোমবার ১ সেপেন্টম্বর রাতে ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদি হয়ে আবুল কালামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আবুল কালাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের আলতাব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী গ্রামে এক কৃষকের ৩ বছর বয়সের মেয়ে গত ২৮ আগস্ট সকাল ৭টায় নিজ বাড়ির আঙ্গিনায় দাদির সাথে খেলা করছিল। এসময় শিশুটির মা ও বাবা জীবিকার তাগিদে বাড়ির বাইরে যায়।
এ সময় প্রতিবেশী দাদা আবুল কালাম ওই শিশুকে বিস্কুট খায়ানোর কথা বলে আদর করে কোলে তুলে প্রায় ৩০০ মিটার দুরে নিজ ঘরে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে বিছানার ওপর শুয়ায়ে রাখে এবং পড়নের কাপড় খুলে শিশুকে ধর্ষণের চেষ্টা করে আবুল কালম (৫৮)। এ অবস্থায় কিছু সময় পর শিশুটির মা বাড়িতে ফিরে আসে এবং মেয়েকে খোঁজাখুজি করে, মেয়েকে না পেয়ে মেয়ের মা আবুল কালামের বাড়িতে