1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান

ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ইমরুল কায়েস খানকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক,অভিভাবক, ছাত্র ছাত্রী এবং শিক্ষা কর্ম কর্তা বিন্দু 

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গত মঙ্গলবার  ২ সেপ্টেম্বর দুপুর  ২.০০ ঘটিকায় সময়  অত্র বিদ্যালয়ে  মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক,অভিভাবক এবং শিক্ষা কর্ম কর্তা বিন্দুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে  ফুল দিয়ে বরণ নিয়েছে । অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ হালিমসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

প্রসঙ্গত, প্রায় এক বছর পাঁচ মাস ১৭ দিন  আগে রাজনৈতিক পরিচয় ও পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে বিশ্বহরিগাছা সরকারি বিদ্যালয় থেকে বদলি করে চান্দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে ছিল ।
সে সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল গভীর শোক প্রকাশ করে বলেছিলেন— “আমরা একটি আদর্শ  শিক্ষককে হারালাম, মনের কষ্টে, এলাকা বাসি তাকে পূনরায় ফিরে আনার চেষ্টা চালায়, আজ তা বাস্তবায়ন হয়েছে।

বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “স্যার আবার আমাদের মাঝে ফিরে এসেছেন , আমরা অনেক খুশি। স্যার থাকলে পড়াশোনায় ভিন্ন উৎসাহ পাই।”একজন অভিভাবক বলেন, “ইমরুল কায়েস স্যার শুধু শিক্ষক নন, তিনি একজন সত্যিকারের শিক্ষানুরাগী। তার মতো প্রধান শিক্ষক পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।”

ইমরুল কায়েস খান ধুনট উপজেলায় পর পর দুবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন । তার দক্ষ নেতৃত্বে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধুনটের শীর্ষ বিদ্যাপীঠে পরিণত হয়েছে।
উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব, মো:আব্দুস সবুর (উপজেলা  প্রাথমিক শিক্ষা সহকারী  অফিসার, ধুনট) সঞ্চালনায় ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌস সুমি (সহকারী শিক্ষক,বিশ্ব হরি গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতানা রাজিয়া (উপজেলা প্রাইমারি  শিক্ষা অফিসার, ধুনট, বগুড়া) এছাড়াও উপস্থিত ছিলেন  সম্মানিত অতিথি বিন্দু এবং বিশেষ অতিথি বিন্দু। সকলের উপস্থিতিতে জনাব ইমরুল কায়েস খানকে ভূয়াসি প্রশংসা করেন। স্থানীয় জনস্বার্থ,  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  তাকে আবারও বিশ্ব হরি গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বদলি করেছে। এলালাবাসী এ খবরে শান্তির শ্বস্তির নিঃশ্বাস ফেলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.