বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণফোরামের সহযোগী সংগঠন যুব গণফোরাম-এর কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে এক সভা গতকাল ০২ সেপ্টেম্বর রাজধানীর গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় যুব গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সন্তান অ্যাডভোকেট মো: নাজমুল ইসলামকে আহ্বায়ক এবং ঢাকা জেলার মো: এশেক আলী আশিককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান পঞ্চগড়ের অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি এবং মেহেরপুরের ইঞ্জিনিয়ার মিনহাজ-উল ইসলাম প্রিয়।
সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং দুই মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি করার নির্দেশ দেন।