1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যা, স্বামী ও শাশুড়ি পলাতক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়াতে যৌতুকের জন্য মুক্তা আক্তার (২৬) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।
গত ৩১ আগস্ট রাতে উপজেলার সাতবাড়িয়া পলিয়ার পাড়ার নদ্দিয়ার বাড়ি এলাকা থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। নিহত গৃহবধূ মুক্তা আক্তার উপজেলার দক্ষিণ হাশিমপুর গ্রামের ভান্ডারী পাড়ার নাছির উদ্দিনের মেয়ে বলে জানা যায়। গত ৩১ আগস্ট বিকালে নিহত গৃহবধূ মুক্তা আক্তার অসুস্থ জানিয়ে তার পরিবারকে খবর দেয়া হলে মুক্তাকে অসুস্থ অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নেয়ার পথে অন্তঃসত্ত্বা মুক্তা আকতার মারা যায়।
নিহত গৃহবধুর চাচাতো ভাই সাজ্জাদ হোসেন বলেছেন, ২০১৯ সালে মুক্তার সাথে প্রবাসী মো. পারভেজের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ঘরে আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এ ছাড়াও মুক্তা তিন মাসের অন্তঃসত্ত্বা। গত তিন মাস পূর্বে পারভেজ ওমান থেকে দেশে আসে। দেশে আসার পর থেকে যৌতুকের জন্য উভয়ের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হতো। ঘটনার দিন যৌতুকের দাবিতে মুক্তাকে মারধর করে ট্যাবলেট খেতে দেয়। সেগুলো খাওয়ার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে খবর দেয়া হয়। আমরা এসে তাকে মুমুর্ষ অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যান। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বরে তার দাবি। ঘটনার পর থেকে ঘাতক স্বাম মো. পারভেজ (৩৬), শ্বাশুড়ি জাহানারা খাতুন (৫৪) পলাতক রয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচাজ গোলাম সারোয়ার বলেছেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.