1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা বিশ্ব বসতি দিবসে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা সুতিপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবদল,ছাত্রদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল দুর্গম পার্বত্য এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে ৩৭ বিজিবি আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জামালপুর আদালতের সামনে ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৪ হাজার ৮০৭, মৃত্যু ২১ জন কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা ও দোয়া ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সম্পন্ন

রাজশাহীতে অস্ত্রসহ গ্রেফতার এক কিশোর

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নয়নের ব্যাগে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে ভাষ্য পুলিশের।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সকাল ১১টার দিকে ওই সড়ক দিয়ে বরফ জমানো মাছের ব্যাগ নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল নয়ন। এ সময় তার মাছের ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তল্লাশি চলাকালে দৌঁড়ে পালানোর চেষ্টা করে নয়ন, পরে তাকে আটক করা হয়।

বাঘা থানার ওসি আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, নয়নকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলির উৎস জানতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.