খুলনার পীর খানজাহানআলী (র:) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ৩১ আগষ্ট সন্ধ্যা ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে ঝাপ দিয়েছেন। র্যাব- ৬ এর উপ অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন। লবনচরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রহিম জানান স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান।নৌপুলিশ রুপসা ফাড়ির এসআই বেল্লাল হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি শার্ট। তার ডান হাত ও মুখ মন্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারন নির্নয়ের চেষ্টা করছে। এসময় পুলিশের উর্ধবতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর মৃত্যুতে গনমাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।