1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সাউথ বাংলার দুজনের বিরুদ্ধে মামলা, ভল্ট থেকে টাকা ও ডলার আত্মসাত।

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ( এসবিএসি) বাংকের খুলনা শাখার ভল্ট থেকে নগদ টাকা ও ডলার আত্মসাতের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। বুধবার রাতে দুদক খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ব্যাংকের খুলনা শাখার ক্যাশ ইনচার্জ মুহাম্মাদ জুন্নুরাইন সিদ্দিকী তানভীর এবং সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠু। তাদের বিরুদ্ধে ভল্ট থেকে নগদ সাড়ে ১০ লাখ টাকা এবং তিন হাজার মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক মো: মহসীন আলী জানান, বৈদেশিক বানিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার প্রতিনিধিরা আকস্মিকভাবে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার ভল্ট পরিদর্শনে যান। তারা ভল্টে রক্ষিত টাকা ও ডলারে অমিল দেখতে পান। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময়ে ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পেয়েছে। ব্যাংকটির দুই কর্মকর্তা ব্যাক্তিগতভাবে ঔই অর্থ আত্মসাত করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.