1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আড়াইহাজারে  জোর করে জমি দখলের অভিযোগ  ভুক্তভোগী শাহজাহানের

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

শনিবার ৩০শে আগস্ট ২০২৫ ইং আড়াইহাজার  উপজেলার ব্রাহ্মন্দী   ইউনিয়ন বাটি বাইল্যাপাড়া গ্রাম ৩ নং ওয়ার্ডের মৃত আমিন উদ্দিনের ছেলে শাজাহান  এর ২২ শতাংশ জমি  হালিম,  আমজাদ মজিবর ও জয়নাল গং জবরদখল করে রেখেছেন বলে  তাদের বিরুদ্ধে এই অভিযোগ জানান গণমাধ্যম কর্মীদের নিকট।  শাজাহান বলেন,  আমার পিতা আমিন উদ্দিন  ১শত ১৪ শতাংশ জমি ক্রয় করেন মধু পোদ্দার এর নিকট হতে।
পরবর্তীতে আমার বাবা আমিন উদ্দিন আমাকে সকল সম্পত্তি দলিলের মাধ্যমে হস্তান্তর করে এবং আমি সেই সম্পত্তি আমার নামে নাম জারি করে নেই। যার জোত নং ,৭৬৬৯/১২-১৩ তাং ১৪/৭/২০১৩ইং। নামজারির  আগত খতিয়ান , ৪১২ ও আর এস ৫৩০, এস এ দাগ নং ২০০ ও ২০১ , আর এস দাগ নং ২৬২ এ বাড়ী জমির পরিমাণ ৪২ শতাংশ, আর এস দাগ ২৬৩ এ ৪৯ শতাংশে বাড়ী । একুনে দুই দফায় ৯১ শতাংশ বাড়ী মাত্র। তন্মধ্যে আয়মন নেছার নিকট হতে খরিদ কৃত ২২ শতাংশ জমি শাজাহানের বেদখলে রয়েছে । জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে , উপরে উল্লেখিত বিবাদীগণ। শাজাহান নিরীহ সহজ সরল হওয়ায় , বিবাদীগন পেশী শক্তি খাটিয়ে অবৈধভাবে জবরদখল করে রেখেছে ২২ শতাংশ জমি। শাজাহান তার বাবার দেওয়া  ১১৪ শতাংশ জমি শান্তি সুষ্ঠুভাবে  ভোগ দখল করিতে  চাইলে , বিবাদীগণ তাকে বহুবার মারধর করে এবং মেরে ফেলার হুমকি  প্রদানের মাধ্যমে উক্ত ২২ শতাংশ জমি ভোগ দখল করে আসছে তারা।  উপায় না পেয়ে বিভিন্ন সময় বিভিন্ন তারিখে আড়াইহাজার থানায় জিডি ও অভিযোগ দায়ের  করলেও আইনি কোন প্রতিকার পায়নি শাজাহান। অসহায় শাজাহান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে নারায়ণগঞ্জ দেওয়ানী আদালত ও হাইকোর্টে  মামলা করে  রায়ে  পাওয়া সত্ত্বেও তফসিলভুক্ত সম্পত্তির  খাজনা নিতে চাচ্ছে না আড়াইহাজার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ।  তিনি আরো বলেন , এ বিষয়ে আড়াইহাজার উপজেলায় ভূমি সহকারী কমিশনারের কার্যালয়ে বারবার যেয়ে  কোন সমাধান মিলেনি । বর্তমানে তিনি বাবার ও আয়মন নেছার থেকে ক্রয়-কৃত সম্পত্তির ১১৪  শতকের মধ্যে বেদখল হওয়া ২২ শতাংশ জমি ফিরে পেতে আকুতি জানান সংশ্লিষ্ট মহলের নিকট।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.