1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বগুড়ায় পুলিশকে ককটেল নিক্ষেপ হামলায় আসামি গ্রেফতার -২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২০৪ দেখেছেন

বগুড়া থেকে, এস.এম.জয়: বগুড়ায় ককটেল নিক্ষেপ হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ( ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের সুলতানগঞ্জ ঘোনপাড়া এলাকার কবির আকন্দ এবং বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকার সাজু হোসেন। এদের মধ্যে কবির এজাহারনামীয় ৫নং আসামি এবং সাজু তদন্তে প্রাপ্ত আসামি।

এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি মুস্তাফিজ হাসান।

এর আগে, ঈদের দিন রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘোনপাড়া এলাকায় এক নারী ৯৯৯ ফোন করে মারধরের কথা জানান। এ- খবর পেয়ে এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন ঘটনাস্থলে যান। এ- সময় এক যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে থামতে বললে ওই যুবক ঘুরে ককটেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে থাকা ওই দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ককটেল নিক্ষেপকালে ওই যুবকের সাথে আরও কয়েকজন যুবক ছিল বলে জানায় পুলিশ।

এ- ঘটনায় শুক্রবার রাতে উপশহর ফাঁ‌ড়ির ইনচার্জ ইন্স‌পেক্টর জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দাখিল করেন। মামলায় ৫জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

ডিবির ওসি মুস্তাফিজ হাসান ” জাতীয় দৈনিক ঘোষণা ” -কে বলেন, পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আগের খবর…

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.