1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের

মৌলভীবাজারে ডিআই সিনিয়র ফেলোদের আয়োজনে স্থানীয় জন-সম্পৃক্ত সমস্যা সমাধানে কার্যকর এডভোকেসি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২৫ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজার ডিআই সিনিয়র ফেলোর আয়োজনে স্থানীয় জন-সম্পৃক্ত সমস্যা সমাধানে কার্যকর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। USAID এর অর্থায়নে এসপিএল প্রোগ্রাম এর অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানটি ১৭ এপ্রিল, ২০২৪ মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র লিডার ফেলোশিপ প্রোগ্রামের স্পেশাল ব্যাচের ফেলো মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি, তার ফেলোশিপ ক্লাসের অভিজ্ঞতাগুলো তুলে ধরেন এবং এই ধরনের প্রোগ্রাম তার রাজনৈতিক দক্ষতার উন্নয়নে কিভাবে সাহায্য করেছে তা তুলে ধরেন।

মৌলভীবাজার জেলার বিভিন্ন দলের অভিজ্ঞ ও তরুন রাজনীতিবিদ ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ নাগরিক সমাজের অনেকেই উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন। কর্মশালার প্রধান লক্ষ্য ছিল উপস্থিত ব্যক্তিবর্গের সম্মিলিত আলোচনার মাধ্যমে শহরের প্রধান সমস্যা গুলো তুলে ধরার পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদে তা সমাধানের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহন। উক্ত অনুষ্ঠানে যে সমস্যা গুলো উঠে আসে তার মধ্যে উল্লেখিতঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বন্যার ফলে সৃষ্ট দুর্যোগ, কিশোর অপরাধ, অপ্রতুল স্বাস্থ্য সেবা, মাদক এবং শিশু ভিক্ষাবৃত্তিসহ ইত্যাদি। সবশেষে বিশেষ করে আবর্জনা ব্যবস্থাপনার উন্নয়নে উপস্থিত সদস্যগনের মাধ্যমে একটি এডভোকেসি কমিটি গঠন করা হয় এবং এই কমিটি নগরের মেয়রের কাছে একটি স্মারকলিপি দেয়ার অভিব্যক্তি প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিতদের নিয়ে দুটি দল গঠন করা হয় যারা পরবর্তীতে উক্ত সমস্যা গুলো সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় এডভোকেসি করার একটি পরিকল্পনা গ্রহন করেন।
অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান, ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট মাহতাব উদ্দিন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.