1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটে গাছ চোরদের হামলায় ৫ বনকর্মী আহত

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের সেগুনবাগিচা থেকে চোরাই কাঠ ভর্তি গাড়ি ধরতে গিয়ে গাছচোরদের হামলায় বিট কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) রাত সোয়া ৯ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায়
ঘটেছে এ ঘটনা।

হামলায় আহতরা হলেন খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম, এফজি অলিউল ইসলাম, মোঃ হাসান, আয়াত উল্লাহ ও হাসান আলী।

আহত বিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, রবিবার রাত পৌনে ৯ টার দিকে খবর আসে অটোরিকশা নিয়ে সেগুনবাগিচা থেকে কাঠ পাচার করা হচ্ছে।  তাৎক্ষণিক স্টাফদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছসহ গাড়ি আটক করি। এসময় সংঘবদ্ধ গাছ চোরসিন্ডিকেটের প্রায় ৮/১০ জন লোক অস্ত্রশস্ত্র ও  লাটিসোটা নিয়ে আমাদের উপর

হামলা করে চোরাই গাছ ভর্তি অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়। এসময় তাদের অস্ত্রের আঘাতে আমিসহ আরো ৪ বনকর্মী গুরুতর আহত হয়।

তিনি আরো বলেন, চোর সিন্ডিকেটের সব সদস্যদের চিহ্নিত করতে পেরেছি, মামলার স্বার্থে আপাতত নাম বলা যাচ্ছেনা। তাছাড়া এসব চোরাই কাজে স্থানীয় বেশ ক’জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঐ এলাকা পরিদর্শন করে এ ঘটনায় চিহ্নিত গাছ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.