1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

খাগড়াছড়ি জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ জেলা আনসার ভিডিপি প্রশিক্ষন কেন্দ্র চেঙ্গী, খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্র্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম এর উপমহাপরিচালক ড.মো: সাইফুর রহমান, বিভিএম, পিএএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফুর রহমান, পিপিএম , জেলা কমান্ড্যান্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা ।প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক বলেন দেশপ্রেম, সততা ও শৃঙ্খলাবোধের মধ্য দিয়ে প্রশিক্ষনার্থীরা নিজেদেরকে একজন আত্মনির্ভরশীল ও জনসম্পদ হিসেবে গড়ে তোলবে। তিনি আরো বলেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম। তিনি প্রশিক্ষণার্থীদেরকে জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার আহ্বান জানান। উপমহাপরিচালক মহোদয় তার বক্তৃতায় মহাপরিচালক মহোদয় এর “সঞ্জীবনী প্রজেক্ট” -এর কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্পটি বাহিনীর মহাপরিচালক মহোদয় এর একটি দূরদর্শী চিন্তাভাবনার ফসল, যা দেশের বেকারত্ব দূরীকরণ এবং সদস্যদের জীবনমান উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আনসার ও ভিডিপি সংগঠনে নতুন আরও ৫ টি ব্যাটালিয়ন যুক্ত হওয়ার জন্য তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ও বাহিনীর মহাপরিচালককে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, পিপিএম বলেন পার্বত্য অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এই প্রশিক্ষণ সুদূর প্রসারী ভুমিকা পালন করবে। উক্ত কোর্সে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাহাদাৎ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মাটিরাঙ্গা, জনাব রোকেয়া পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, জনাব কৃপালিনী চাকমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মানিকছড়ি, জনাব ফজলুল হক, উপজেলা প্রশিক্ষক, মাটিরাঙ্গা, জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক, সদর, খাগড়াছড়ি। উক্ত কোর্সে ১০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেন। সার্টিফিকেট গ্রহন শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ করা যায়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশের কল্যানে কাজ করার জন্য তারা শপথ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.