1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আব্দুল্লাহপুর-টঙ্গীতে সেতু নির্মাণ ও সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

আব্দুল্লাপুর -টঙ্গী সেতু নির্মাণ ও সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার ২৫ আগষ্ট সকালে উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের আব্দুল্লাপুর ও টঙ্গীবাসীদের উদ্যেগে ময়মনসিংহ -ঢাকা মহাসড়কের আব্দুল্লাপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক সংগঠন উদ্যাম ফাউন্ডেশনসহ সর্বস্তরের জনতা। হাজার হাজার জনতায় মুখরিত হয়ে মহাসড়ক অবরোধ করে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। তারা তুরাগ নদীর উপর উত্তরা আব্দুল্লাহপুর -টঙ্গীর মধ্যে দ্রুত বেইলি ব্রীজ নির্মাণ ও আব্দুল্লাপুর থেকে টঙ্গী বেরিবাধ পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তার বেহাল দশার কারনে যানবাহন ও মানুষ চলাচল করতে পাড়েনা। প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারী আব্দুল্লাহপুর- টঙ্গী সড়ক ব্যবহার করে চলাচল করে। সড়কে জনদূর্ভোগ কমাতে মানুষের চাহিদা অনুযায়ী এখানকার সড়ক দ্রুত সংস্কারের করতে এবং বেইলি ব্রীজ করতে হবে।
তারা আরো বলেন, প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বেইলি ব্রিজ স্থাপন ও সড়ক মেরামতের দাবি জানাই। এ ছাড়াও জন নিরাপত্তার স্বার্থে সড়কে সিসিটিভি স্থাপন করা, চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি, সাধারণ পথচারীদের জন্য পাবলিক টয়লেট স্থাপন ও জ্ঞান অর্জনের লক্ষ্যে পাবলিক লাইব্রেরি স্থাপন করা করার দাবি জানাই।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.