1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সাঈদুর রহমান বাংলার আরেক “চারণ” সাংবাদিক এর নাম- সোহাগ আরেফিন।

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪ দেখেছেন

সাংবাদিক জগতের নক্ষত্র দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র ইনভেস্টিগেটিভ রিপোর্টার, বাংলানিউজ২৪ডটকমের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন এর শোকসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শোকসভায়
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন বলেন- সাঈদুর রহমান রিমন বাংলার আরেক “চারণ” সাংবাদিককের নাম।
তিনি একাল ও সেকাল সকল সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকবেন বহুগুণে গুণান্বিত প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমন বলে মন্তব্য করেছেন সাংবাদিক বক্তারা।

রবিবার (২৪ আগষ্ট) বিকেলে নগরের চেরাগী পাহাড় চট্টগ্রাম একাডেমীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সসিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমন এর স্মরণে আয়োজিত এক শোক সভায় বক্তারা এ সব কথা বলেন।
শোক সভার আয়োজন করে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।শোকসভাটি সাংবাদিক জহিরুল ইসলাম এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি বিএসসি’র ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক সোহাগ আরেফিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক সাইদুর রহমান রিমন এর স্মৃতি চারণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদের শওকত, বাংলাদেশ রেলওয়ের সাবেক চীফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এইচ কে নাথ, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) এর মুখপাত্র ও যুগ্ম আহবায়ক কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বিখ্যাত লেখক ও প্রাবন্ধিক খন রঞ্জন রায়, সময়ের কাগজ এর আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা, ব্রাহ্মনবাড়িয়া অংকুর শিশু কিশোর একাডেমির সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী আনিসুল হক রিপন, দৈনিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম। দৈনিক শাহ আমানত চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, নির্বাহী সম্পাদক এম এ কাইয়ূম, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব মোঃ নুরুল কবির, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এর প্রচার সম্পাদক ও রাজধানী টেলিভিশন এর বিশেষ প্রতিনিধি রুমেন চৌধুরী।
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ অ্যাপায়ন বিষয়ক সম্পাদক শাফায়েত মোরশেদ এর সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সদস্য জুনায়েদ হাসানসহ সিআরএ নেতৃবৃন্ধ ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা।
বক্তারা বলেন, একজন সংবাদ সৈনিক হিসেবে সাংবাদিক সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি কোন কঠিন ক্ষমতার কাছে মাথা নত করেননি। তিনি সত্য প্রকাশে ছিলেন অবিচল, অবিচল ছিলেন ন্যায় ও মানবিক মূল্যবোধে। সাইদুর রহমান রিমন ছিলেন এমন এক সাংবাদিক, যিনি যেখানে অন্যায় দেখেছেন, সেখানেই দাঁড়িয়ে গেছেন। তিনি জানতেন এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু কখনো পিছপা হননি।
সাংবাদিক দের অধিকার আদায়ের জন্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনার জন্য ছুটে গেছে বাংলার পথে প্রান্তরে,, চারণ সাংবাদিক মোনাজাতের মত জেলা উপজেলায় নিরলস পরিশ্রম করে গেছেন এবং সত্যভিত্তিক সাংবাদিকতার জন্য জীবনে বহুবার মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। তবু একবারের জন্যও তাঁর কলম থেমে থাকেনি। প্রতিটি মামলায় তিনি আইনের মাধ্যমে প্রমাণ করেছেন তাঁর নির্ভেজাল সততা ও পেশাগত ন্যায়পরায়ণতা।
এরআগে, চলতি বছরের গত ৩০ জুলাই গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোক করে চির নিদ্রায় শায়িত হন সাংবাদিক জগতের নক্ষত্র, আরেক “চারণ” সাংবাদিক সাইদুর রহমান রিমন। শোকসভা শেষে শোকসভায় সাংবাদিক সাইদুর রহমান রিমন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.