1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যালয় ও সমাপনী অনুষ্ঠান ২৪ আগষ্ট সকালে মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশিয় প্রজাতির মাছ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। তাই এই প্রজাতির মাছের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নদী- নালা – খালবিল ও প্রাকৃতিক জলাশয়ে দেশিয় মাছ রক্ষা ও সংরক্ষণ অত্যান্ত জরুরি। তারা আরো বলেন, দক্ষিনাঞ্চল মাছ চাষের উর্বর এলাকা। এ অঞ্চল থেকে প্রতিবছর ৭০ থেকে ৮০ শতাংশ চিংড়ি রপ্তানি হয়। যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখে। দেশিয় মাছের উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমগুলোর কার্যক্রম গতিশীল করতে হবে। সরকার মৎস্যখাতকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। মৎস্য সপ্তাহের মাধ্যমে সাধারণ জনগনকে সচেতন করতে পারলে এই খাত আরো গতিশীল হনে বলে আশা করন অতিথিরা। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক বিপুল কুমার বসাক, মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্টোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মোঃ জাহিদুল হাসান, মৎস্য খামারি শেখ রেজানুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সাতদিন ব্যাপী অনুষ্ঠানে মুল্যায়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক এ টি এম তৌফিক মাহমুদ। খুলনা মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় আয়োজিত সমাপনীতে কর্মকর্তা, মাছচাষী ও মাছ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.