1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ছাত্রলীগ কর্মী রেজওয়ানুল এখন ছাত্রদলের সহ-সভাপতি

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

সিলেটের কানাইঘাটে আলোচিত ছাত্রলীগ কর্মী বহুরূপী রেজওয়ানুল করিম চৌধুরী ওরফে রেজওয়ান এখন এমসি কলেজের নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন। গত  ৫ আগস্ট ২০২৪ এর আগে রেজওয়ান ছিলেন ছাত্রলীগ কর্মী, আর ৫ আগস্টের পর সে হয়ে গেল ছাত্রদল কর্মী। ১৬ বছর ছাত্রলীগ কর্মী হিসেবেই ছিল তার পরিচয়। এই ১৬ টি বছর সে এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছে সে।
রেজওয়ানুল করিম চৌধুরী (রেজওয়ান) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে থেকে হামলা করেছে। ছাত্রলীগের কর্মী হিসেবেই সবার কাছে পরিচিত সে। আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের কর্মী হওয়ায় তার ভয়ে অনেকেই নির্যাতিত হলেও তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করতো। এমনকি নিরীহ মানুষের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো রেজয়ানুল করিম চৌধুরী। গত ৫ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা পালিয়ে গেলে রেজওয়ান বদলে ফেলে রাজনীতি পরিচয়। ছাত্রলীগ কর্মী থেকে হয়ে যায় ছাত্রদল কর্মী। কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের ঝিংগাবাড়ী হরিসিং মাটির গ্রামের ফারুক আহমদ চৌধুরীর ছেলে রেজওয়ানুল করিম চৌধুরী। শুধু রেজওয়ানুল নয় তার পরিবারের অনেক সদস্যই রয়েছেন যারা বিভিন্নভাবে প্রতারণা করে যাচ্ছেন। রেজওয়ান আহমদ এর পিতা ফারুক আহমদ কানাইঘাট উপজেলার হরিসিং মাটির গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। মোতাওয়াল্লী থাকা অবস্থায় তার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং কিছুদিন আগে বিচার সালিসে দোষী সাব্যস্ত হয়েছেন। এব্যাপারে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। অন্যদিকে তার মামা কানাডায় থেকে রেজওয়ানকে দিয়ে এলাকার নিরীহ ব্যক্তিদের কানাডা নেওয়ার নামে প্রতারণা করে যাচ্ছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পূর্বে ছাত্রলীগ কর্মী রেজওয়ানুল করিম চৌধুরী ওরফে রেজওয়ান ছাত্রলীগের প্রভাব খাটিয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ রেখে এলাকায় ছাত্রদলের নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধেও মামলার তালিকা লিস্ট করে দেয়। ‎সেই সময়ে দায়ের করা মামলাগুলো এখনো অনেকের নামে মামলা বহাল রয়েছে। অনেকেই আইনীভাবে মামলা চালিয়ে যাচ্ছেন। গত ২০১৯ সালে কানাইঘাট থানায় সি আর মামলা নং- ২৬৫ বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াতের বিরুদ্ধে দায়ের করা হয়। ছাত্রদলের কমিটিতে ঢোকার আগে রেজওয়ানুল জামায়াতের যুব বিভাগের কমিটিতে আসার জন্য চেষ্টা করে। কিন্ত সেই কমিটিতে ব্যর্থ হয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে লভিং করে এমসি কলেজের নবনির্বাচিত কমিটিতে স্থান পায়।
রেজওয়ান এমসি কলেজের নবগঠিত কমিটির সহ-সভাপতি হওয়ায় ‎কানাইঘাটের ঝিংগাবাড়ী এলাকায় সমালোচনা হচ্ছে। এ নিয়ে সামাজিক মাধ্যমেও নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.