1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

গণমাধ্যমের উপর আঘাত মানেই রাষ্ট্রের উপর আঘাত

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২ দেখেছেন

দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তাদের অভিমত

চট্টগ্রামে আয়োজিত দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তারা বলেন— সাংবাদিকতার স্বাধীনতা, সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও প্রশিক্ষণ হচ্ছে সাংবাদিকদের মৌলিক ও পেশাগত অধিকার। সাংবাদিকরা জাতির দর্পণ; গণমাধ্যমের উপর আঘাত মানে রাষ্ট্রের উপর আঘাত।

নগরীর সিইপিজেড এলাকার গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরা-এ এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক ক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ হায়দার আলী এবং সঞ্চালনা করেন দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক জাকারিয়া হোসেন সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিএনপি চট্টগ্রাম মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগরের সহ-সভানেত্রী ও বন্দর থানা সভানেত্রী শাহিদা খানম মালা,,চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রধান উপদেষ্টা অসিত গাইন,দক্ষিণ অঞ্চলের সভাপতি ফকির মোহাম্মদ মিরাজ আলী শেখ,বাংলাদেশ সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কে. এম. রুবেল,বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক ইব্রাহিম খলিল

অন্যান্য উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ—দৈনিক কালের কণ্ঠ-এর সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ দেবনাথ অপু, দৈনিক আজকের মানব সময়-এর সম্পাদক ও প্রকাশক এম. মোসলেহ উদ্দিন বাহার, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, আমিনুল ইসলাম, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ রুবেল, আবু হানিফ, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম খান, বিদ্যাঙ্গন টিভির প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদুল করিম খান, অঙ্কুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপন, সাংবাদিক মোহাম্মদ মনির তালুকদার, মোঃ নুর উদ্দিন, আবুল খায়ের, মোঃ মোশারফ হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

সাংবাদিকতার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় স্বাধীনতা, সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ও নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য। বক্তারা আরও বলেন— সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.