1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

৭০০টাকা চাওয়া শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরউপজেলার শিবপুর ইউনিয়নে কনিকাড়া গ্রামের আবির মিয়া নামের অটোরিকশাচালকের শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত  শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আবিরকে (২৬) উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আবির মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাত আলীর ছেলে।

আবির জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিকশাচালক ওবায়দুল মিয়ার কাছে ৭০০ টাকা পাওনা ছিল। শুক্রবার সন্ধ্যায় দেখা হওয়ার পর আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহ আবিরের গায়ে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করে। এরপর আবিরকে ‘চোর’ সাঁজিয়ে অপবাদ দিয়ে কয়েকজনকে নিয়ে তার মাথা নেড়া করে দেন।

অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.