1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কুতুবদিয়ায় পিলটকাটা খালে অভিযান

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কৈয়ারবিল ইউনিয়নের সেন্টার সড়কে ব্রীজ সংলগ্ন এলাকায় খালে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ পরিবেশ রক্ষায় অবৈধ জাল অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে।  সকাল ১১ টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নের পিলটকাটা খালে অভিযানে প্রায় ৩টি মাছ ধরার ঘেরা উচ্ছেদ করা হয়। অভিযানে ১৩ জন শ্রমিকের সহযোগিতায় ৫৩টি বাঁশ, ১০টি পলিথিন এবং ১৮টি বাঁশের ঘেরা-বেড়া জব্দ করে স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম দেন। কিন্তু, ওই নিলামে কেউ অংশগ্রহণ করেনি। পরে, স্থানীয় বায়তুল আমান শাহী জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য দেয়া হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা এবং সহযোগীতায় ছিলেন, উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিউল আলমসহ যৌথবাহিনির একটি দল।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা বলেন, পিলটকাটা খালে কোনো ধরণের অবৈধ দখল বা পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। খালের জলবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এদিকে, স্থানীয়রা ঠেলা জাল নিয়ে মাছ ধরার জন্য প্রভাবশালীদের দখলে থাকা পিলটকাটা খাল উদ্ধার করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.