1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বরগুনা জেলার তিনটি সংসদীয়  আসন পূর্ণবহলের দাবিতে আমতলীতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পূর্ণ বহালের দাবিতে বরগুনা জেলার প্রত্যেক উপজেলায় মানববন্ধনের অংশ হিসাবে  আমতলী প্রেসক্লাব ও মানববন্ধনের আয়োজন করেন। ২৩ ্আগষ্ট সকাল ১১টায় আমতলী উপজেলাগেটে, এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক এ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক সাবেক (এমপি),  জহিরুল ইসলাম মামুন (ভিপি)সিনিয়র যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা (বিএনপি), কবির ফকির আহবায়ক পৌর (বিএনপি) মকবুল খান যুগ্ন আহবায়ক, জালাল উদ্দিন খাঁন সদস্য সচিব, জাহাঙ্গীর মাস্টার উপজেলা কৃষকদলের সভাপতি, অ্যাডভোকেট জসিম উকিল সভাপতি উপজেলা আমতলী আইনজীবী সমিতি, এছাড়াও তাদের এই ন্যায্য অধিকার দাবির আধার লক্ষ্যে মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন সাধারণ মানুষরাও।

এখানে বক্তারা বলেন, একসময় বরগুনা জেলার তিনটি পূর্ণ সংসদীয় আসন ছিল। কিন্তু বর্তমানে তা কমিয়ে আনা হয়েছে। এতে জেলার জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষের ভোটাধিকার কার্যকরভাবে প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

বক্তারা আরও বলেন, বরগুনা জেলার জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে পুনরায় তিনটি পূর্ণ আসন বহাল করা সময়ের দাবি। এজন্য তারা নির্বাচন কমিশনসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন শেষে সাংবাদিকসহ সিনিয়র নেতৃবৃন্দ বলেন, দাবিটি মেনে না নিলে তারা আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.