1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দিয়েছেন আওয়ামী লীগের ৮ নেতা। ২১ আগষ্ট বিকেলে উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষনা দেন তারা।

সংবাদ সম্মেলনে ৮ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনজ মৌলিক। তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন শাখার সর্বমোট ৮ জন পদত্যাগ করলাম। আমি মনজ মৌলিক, পিতাঃ মৃত রঞ্জিত মৌলিক, সহ সভাপতি, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। কাজী মিজানুর রহমান, পিতাঃ মৃত কাজী আঃ মান্নান, সহ সভাপতি, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ নুর আলম মিয়া, পিতাঃ মৃত আঃ ছামাদ মিয়া, সভাপতি, ১নং ওয়ার্ড, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। রাসেল শেখ, পিতাঃ ইকরাম শেখ, সহ প্রচার সম্পাদক, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। জলিল কাজী, পিতাঃ মৃত আক্কেল কাজী, সাধারণ সম্পাদক, ননীক্ষির ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ। স্বপন শেখ, পিতাঃ তজু মিয়া, সদস্য, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। সুবল রায়, পিতাঃ মৃত শ্রীপতি রায়, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ ও মোঃ আক্কাচ চোকদার, পিতা মোঃ ছরোয়ার জান চোকদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক।

আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সকল পদ থেকে স্বেচ্ছায়, স্ব-জ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্দ্ধে উঠে আমি ভবিষ্যেতেও দেশে ও জাতির কল্যানে কাজ করে যাবো । আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার ও আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.