1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

একদিনে গীতিকার ও সুরকার আশিক বন্ধুর পাঁচ গানের রেকর্ডিং

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

গতকাল ১৯ শে আগস্ট একদিনে আশিক বন্ধুর লেখা ও সুরে নতুন পাঁচটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে ঢাকার মগবাজারের স্টুডিওতে,গানগুলোতে কন্ঠ দিয়েছেন কানিজ সুবর্ণা, শওকত আরা আঁখি ও নাজমীন নাজু।

গানগুলোর রেকর্ডিং হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,পাঁচটি গানের এই প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুহৃদ জাহাঙ্গীর,ক্যামেরায় ছিলেন শহীদ, সংগীত করেছেন চঞ্চল. একদিনে নতুন পাঁচটি গানের রেকর্ডিং প্রসঙ্গে বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু বলেন- এটি যেমন খুব পরিশ্রমের কাজ, তেমনি খুব আনন্দের সংবাদ।

কারণ নতুন মৌলিক পাঁচটি মৌলিক গানের রেকর্ডিং একদিনে করা অত্যন্ত কঠিন বিষয়,তারমধ্যে অডিও রেকর্ডিং এবং স্টুডিও ভার্সন ভিডিও সহ সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছে।

খুব গুছিয়ে আগে থেকে শিডিউল মেইনটেইন করে সময়টাকে যথাযথ কাজে লাগিয়ে একটার পর একটা গান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অডিও রেকর্ডিং এবং ভিডিওর কাজ অত্যন্ত সুন্দর ও সফল হয়েছে।

পাঁচটি গানের এই প্রজেক্টে চমৎকার মিষ্টি কন্ঠে কানিজ সুবর্ণা গেয়েছেন একটি, নাজমীন নাজু একটি এবং শওকত আরা আঁখি একাই গেয়েছেন তিনটি গান। এখন গানগুলোর মিক্সড মাস্টার শেষে প্রকাশ হবে খুব শীঘ্রই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.